
প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, অচিরেই কুতুবদিয়ায় একটি স্টেডিয়াম নির্মিত হবে। ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্তের কথা আগেই ঘোষনা করেছেন। তিনি গতকাল বিকাল ৫ টায় কুতুবদিয়া বড়ঘোপ মুরালিয়া স্টেডিয়ামে ওসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন খুব অল্প সময়ের মধ্যে কুতুবদিয়ায় জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ করার পক্রিয়া শুরু হয়েছে। সাব মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ ছাড়া বেড়ীবাঁধ নির্মান কাজ চলমান রয়েছে। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওসি দিদারুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। বক্তব্য রাখেন প্রফেসর আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা চেয়ারম্যান, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লালা, মিজবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, মিজানুর রহমান টিটু, কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন ও মহেশখালীর ছাত্রনেতা মোহাম্মদ শাহনেওয়াজ।













