নাইক্ষ্যংছড়িতে ২০হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

0
5

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে ২০হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৪ অাক্টোবর ) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি জয়নালের খামার বাড়ি সামনে রেজু অামতলী নামক এলাকা থেকে ছৈয়দ করিমকে আটক করা হয়।

 

সে উখিয়া এলাকার মোক্তার অাহমদের ছেলে।
নাইক্ষ্যংছড়ির থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অানোয়ার হোসেন সংবাদিকদের জানান,লামা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি জয়নালের খামার বাড়ির সামনে রেজু অামতলী এলাকায় ঘুমধুম পুলিশ ফাড়ির অাইসি ইমন ও এসঅাই এনামুল হকসহ পুলিশের একটি দল বিশেষ অভিযানে

 

ছৈয়দ করিমের নিজস্ব টমটম গাড়িতে গোবরের বস্তার ভিতরে প্যাকেট মোড়ানো অাবস্হায় ২০হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন পু্লিশ।
আটক ছৈয়দ করিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রুরবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আগেরামুর দক্ষিন মিঠাছড়িতে পাহাড় কর্তনের বিরুদ্ধে ইউএনও’র অভিযান
পরেচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে