রেজুখাল বিজিবি’র যৌথ চেকপোষ্ট ইয়াবাসহ পাচারকারী আটক

0
4

শফিক আজাদ:

মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সকালে হ্নীলা হতে কক্সবাজারগামী ইজিবাইক তল্লাশী চালিয়ে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থা থেকে ৪হাজার পীস ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২৩), কে আটক করেছে।

 

 

কক্সবাজার ৩৪ বিজিবি’ উপ-পরিচালক আনোয়ার হোসেন মেইল বার্তায় জানান, আটক ইয়াবার মূল্য ১২ লাখ টাকা। এসময় ইয়াবা বহনের দায়ে ইজিবাইকটি জব্দ করা হয়েছে। আটককৃত মালামালসহ আসামীকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আগেকক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে ৫ শতাধিক রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন
পরেটেকনাফে ভাসমান ট্রলার থেকে মালয়েশিয়াগামী নারী-শিশুসহ ১২২ রোহিঙ্গা উদ্ধার