যেভাবে আটক হিযবুত তাহরীর ১৫ সদস্য

0
12

দুই লক্ষ ৮২ হাজার টাকা লিফলেট, বই, ল্যাপটপ, মোবাইল ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সংগঠনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ নিষিদ্ধ সংঘটন হিযবুত তাহরীর ১৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হিযবুত তাহরীরের দুই সদস্য মসজিদ হতে বের হওয়া মুসল্লিদের নিকট লিফলেট বিলি করছিল। এ অবস্থায় ওয়ালিদ হুবনে নাজিম (১৮) ও মো. ইমতিয়াজ ইসমাইলকে (২৫) হাতেনাতে আটক করাহয়।

 

 

বিগত কিছুদিন যাবৎ সরকার কর্তৃক নিষিদ্ধ সংঘটন হিযবুত তাহরীর উলাইয়াহ বাংলাদেশ এর সদস্যরা  কোতোয়ালী থানাধীন আসকারদীঘি ও তার আশপাশ এলাকায় পোস্টার লাগানো ও  লিফলেট বিলির তথ্য পায় পুলিশ। পোস্টার লাগানো এলাকার আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হিযবুত তাহরির  সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা করা চলছিল বেশ কিছুদিন ধরে।

পরে আটক দুজনের দেওয়া তথ্য অনুযায়ী সংগঠনের নেতৃত্বে থাকা আব্দুল্লাহ আল মাহফুজের (৩০) বাসা  নিউ চান্দগাঁও আবাসিক এলাকার ৩ নম্বর রোড়ে খাদিজা টাওয়ারে অভিযান চালানো হয়।  বিকাল সাড়ে ৫ টার সময় গোপন বৈঠক করা অবস্থায়  হিযবুত তাহরীর মহানগরীতে  প্রধান নেতৃত্বে থাকা আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯) এবং মো. নাছির উদ্দিন চৌধুরী (২২),  মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মো. লোকমান গনি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), মো. আজিম উদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪)সহ  ১১ জনকে গ্রেফতার করা হয়।

ওই বাসা থেকে হিযবুত তাহরীর এর সাংগঠনিক বই, লিফলেট, ব্যানার,  সংগঠনের তথ্য সম্বলিত একটি ল্যাপটপ, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সংগঠনের পরিচালনা কাজে ব্যবহৃত নগদ ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সংগঠনের আরেক নেতা  আফজাল হোসেন আতিক প্রকাশ আকাশের (৩৫) বায়েজিদ নগর আবাসিক এলাকার ৬ নম্বর রোডের ইউনুছ বিল্ডিং এর বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় আফজাল হোসেন আতিকের  ফেলে যাওয়া ব্যক্তিগত মোবাইল, সাংগঠনিক কাজে ব্যবহৃত বেশ কিছু সিম, সংগঠনের বিভিন্ন তথ্য সংরক্ষিত একটি ল্যাপটপ, লিফলেট, বই ও সংগঠনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১০টায় পাঁচলাইশ থানাধীন বদি আলম গলির আনোয়ার পাশা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩) কে গ্রেফতার করা হয়।

পরে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টায় বায়েজিদ বোস্তামী থানাধীন পলিটেকনিকেল মোজাফফর নগর এলাকার বাসা থেকে সংগঠনের অপর সদস্য মো. সম্রাট (২২) কে গ্রেফতার করা হয়। এসময়  তল্লাশি চালিয়ে সংগঠনের লিফলেট ও বই উদ্ধার করা হয়।

আগেরামুতে পিকআপ চাপায় ৩ মোটর  সাইকেল আরোহী গুরতর আহত
পরেনাইক্ষ্যংছড়িতে পিইসি পরীক্ষায় ভূয়া শিক্ষার্থী