লোহাগাড়ায় পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু

0
7

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে পুকুরে ডুবে তাহিরা আক্তার (৪) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় দিকে ইউনিয়নের বাংলাবাজার খলিল সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তাহিরা ওই এলাকার প্রবাসী আবু তৈয়বের কন্যা।
স্থানীয়রা জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হলেও দুপুর আড়াইটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। শিশুটির সন্ধানে মাইকিংও করা হয়। কোথাও না পেয়ে সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী জাল ফেলা হলে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

আগেব্লাড ক্যান্সারে আক্রান্ত রামু গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মেহেদী বাঁচতে চায়
পরেবিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণ বাংলাদেশে