গণধর্ষণ করে ২০ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা!

0
5

শুক্রবার ডেইলি মেইল ও ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মালয়েশিয়ায় ইভানা স্মিথ নামে এক অভিনেত্রীকে নিপীড়ন করে ২০তলা থেকে ফেলে হত্যা করা হয়।

তখন মনে করা হয়েছিল, তাকে হত্যা করা হয়নি, বরং নেশাগ্রস্ত অবস্থায় নিচে পড়ে নিহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বিষয়টি নিয়ে আর এগোয়নি।

তবে পুলিশ গুরুত্ব না দিলেও হাল ছাড়েনি ইভানার পরিবার। তারা মালয়েশিয়ার হাইকোর্টে বিষয়টি তদন্তের দাবি জানায়।

আদালতের নির্দেশে আবারও তদন্ত শুরু করে মালয়েশিয়া পুলিশ। তদন্তে তাকে হত্যার আলামত পাওয়া যায়। পুলিশ এখন বিশ্বাস করছে, ইভানাকে হত্যা করা হয়েছে।

আগেসৈকতে বালিয়াড়ির কারিগর সাগরলতা বিপন্ন
পরেকক্সবাজারের ৬টি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকসংকট চরমে