সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

0
9

কক্সবাজার খবর ডেস্কঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়া গ্রামের আব্দুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)। আহত পাঁচজন হলেন নিহত কানিজ ফাতেমার স্বামী সেলিম, ছেলে সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭) ও মেঘলা (১৭)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে সকালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে গোলচত্বর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের ভেতরে থাকা তিনজন। আহত হন পাঁচজন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগেভারতে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত ৪ জনই পুলিশের গুলিতে নিহত
পরেবন্দর নগরীতে সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬