বাসে ইভটিজিং, জনতার হাত থেকে পালাতে গিয়ে বাকলিয়ায় বাস চাপায় ইভটিজার নিহত

0
13

কক্সবাজার খবর ডেস্কঃ

বুধবার সকালে নগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া অংশে এ ঘটনা ঘটে বলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন।

নিহত ইসমাইল হোসেন (২৫) সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি নেজাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসের চালকের সহকারী ও তিন যাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

“বাস থেকে দ্রুত নামতে গিয়ে ওই যুবক পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়েছেন। কেউ কেউ অভিযোগ করছেন, ওই যুবক বাসের এক নারী যাত্রীর ‘গায়ে হাত দিয়েছিলেন’, ওই নারী চিৎকার করলে সে বাস থেকে লাফ দেয়।

এঘটনায় বাস চালকের সহকারী আজিজ ওরফে সাকিব (২৫) ও দুই নারীসহ মোট চার জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

আগেবিশ্বের কনিষ্ঠতমকে যে উপদেশ দিলেন সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী
পরেলিখিত বক্তব্যে যা বললেন ইলিয়াস কাঞ্চন