বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

0
9

 

জাহাঙ্গীর অালম কাজল নাইক্ষ্যংছড়ি:
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পালিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে সোমবার দিনভর নানা কর্মসূচি পালন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সোমবার ( ১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে
নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহামদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এসময় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি, থানা অফিসার ইনচার্জ( ওসি) অানোয়ার হোসেন, জেলাপরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা,ভাইস চেয়ারম্যন মহিলা শামীমা অাক্তার, মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া,উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, ওসি (তদন্ত) কানু চৌধুরী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুরুল অাবছার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম কাজল,দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল অাবদ্দীন টুক্কু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুর সক্তারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো: শফিউল্লাহ বলেন, এই মাস বিজয়ের মাস দেশকে স্বাধীন করতে এদিনে চুড়ান্ত বিজয়ের মাধ্যমে একটি রাষ্ট্র উপহার দিয়েছে।

যারা এই দেশকে ভালোবেসে যুদ্ধ করেছে তাদেরকে জানায় লাখো সালাম। শিশুদেরকে মুক্তি যুদ্ধের ইতিহাস সর্ম্পকে চেতনা জাগিয়ে তুলার আহ্বান জানান।

আগেখালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে বিএসএমএমইউতে ৫ স্বজন
পরেরামুতে মহান বিজয় দিবসে সামাজিত সংগঠন “স্বপ্ন” এর এক হাজার জাতীয় পতাকা বিতরণ