
মোঃ নুরুল হক সিকদার
কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পাঞ্জাগানা ইয়ং সোসাইটির উদ্যোগে আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাঞ্জাগানা মাঠে আয়োজিত, এ খেলায় কাউয়ারখোপ ইউনিয়নের দরগাহ্ খেলোয়াড় একাদশ ফুটবল দলকে ২-১ গোলে পরাজয় করে চ্যাম্পিয়ন হয়েছে ফতেখাঁরকুল ইউনিয়নের খন্দকার পাড়া ভোরের আলো ফুটবল দল।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রামু-কক্সবাজার ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বলেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। তার ত্যাগ,পরিপক্ক ও দূরদর্শী রাজনৈতিক চিন্তা ও সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ,কাউয়ার খোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক, রামু উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক,রামু সেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ,আন্তর্জাতিক সার্চ মানবাধিকার সোসাইটির মক্কা জোয়ারানা শাখার সাধারণ সম্পাদক মাহাবুবুল হক,রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ নূর, পাঞ্জাগানা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন (বাঙালী), ছাত্র লীগ নেতা সানাউল্লাহ বাবুল,রাজারকুল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আলম,সাবেক মেম্বার ওসমান গনি আওয়ামী লীগ নেতা নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।













