মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণচাষী নিহত

0
7

মহেশখালী প্রতিনিধিঃ

কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে মহেশখালীর হোয়ানক ও বড় মহেশখালী ইউনিয়নে ৩ লবণচাষি নিহত হয়েছে।

৪ এপ্রিল শনিবার বিকাল ৩টায় হঠাৎ শুরু হওয়া কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে

নিহতরা হলেন, হোয়ানকের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মোঃ মানিক (১৭)। সে মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়। অপরজন মোস্তাফিজুর রহমান (২৫) সে পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়াকাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। অপরজন হলেন, বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫)। সে নিহত হয় কালাপাইন্না ঘোনায় লবণ মাঠে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয় লবণচাষিদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ কালবৈশাখী ধমকা ও বৃষ্টির কারণে মাঠে উৎপাদিত লবণের ক্ষয় ক্ষতি হয়েছে।ভেসে গেছে মাঠের লবণ। শনিবারের কাল বৈশাখী তান্ডবে উপজেলার মাতারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, হোয়ানক, বড়মহেশখালী, কুতুবজোম ও পৌরসভার লবণ চাষীদের মাঠের লবণ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

অপর দিকে প্রচন্ড় বাতাসের কবলে পড়ে মহেশখালীর কুতুবজোম সড়কের বাঙ্গাপুকুর পাড় এলাকায় ২টি টমটম উল্টে সড়ক থেকে ছিটকে পড়ে ৬জন যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আগেকক্সবাজার সৈকতে খেলতে এসে মারা পড়ছে ডলফিন
পরেকক্সবাজারে সিনিয়র এক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ