
ঈদগাঁহ প্রতিনিধি
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও বাজার কমিটির মরনঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার সময় খুটাখালী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী বেলাল উদ্দীনের নেতৃত্বে বাজার এলাকাসহ অাশে পাশের বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক অভিযান এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় খুটাখালী বাজার পরিচালনা কমিটি, খুটাখালী উন্নয়ন পরিষদ, খুটাখালী বাজার ক্ষুদ্র বনিক সমিতি, সাংবাদিক ও বিভিন্ন পেশাজিবীরা উপস্থিত থেকে কার্যক্রমের সহযোগিতা করেন।
মনিটরিং চলাকালে বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী বেলাল উদ্দীন বলেন, চকরিয়া উপজেলা প্রশাসনের পাশাপাশি খুটাখালী বাজার পরিচালনা কমিটি করোনা বিরোধী অভিযান অব্যাহত রেখে এলাকাবাসীদের সচেতন করা হচ্ছে যেন, অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা না করে এ ছাড়াও বাজারে নিত্য প্রয়োজনী দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
তিনি অারো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অামরা প্রশাসনের সাথে কাজ করার চেষ্টা করছি মানুষের সচেতনতা বৃদ্ধি করার এবং তারা যাতে ঘরে থাকেন সেটি নিশ্চিত করার।দেশের প্রয়োজনে জনগনের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন হবে সেটিও নেবে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক দিন মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সমাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি সবাই কে অাহবান জানান।
অপর দিকে বাজার পরিচালনা কমিটির সাথে থাকা নেতৃবৃন্দরা সার্বক্ষনিক বাজারে লোক সমাগম হলে তাদেরকে সামাজিক দুরত্ব অযথা ঘুরাফেরা না করার জন্য সু-পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন খুটাখালী বাজার কমিটির
প্রচার ও দপ্তর সম্পাদক শীষ মুহাম্মদ রাশেল, খুটাখালী উন্নয়ন পরিষদ এর উপদেষ্টা
রিফাত খান, জুলকর নাঈন, মহাসচিব রমজান আলি মোর্শেদ, সিনিয়র যুগ্ন মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, সদস্য আব্দুল মান্নান ও স্থানীয় সাংবাদিক সেলিম উদ্দীন প্রমুখ।













