
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার মৃত নাজির হোসেন মিস্ত্রির কনিষ্ঠ পুত্র, রেমিট্যান্স যোদ্ধা জসীম উদ্দীন সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি—রাজি উন)। ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান কার আজিজিয়া আন-নুর হাসপাতালে শেষ নিঃ শ্বাস ত্যাগ করেন। ২৮ মার্চ করোনার উপসর্গ নিয়ে তিনি উক্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মরহুমের বড় ভাই ইউসুফ ড্রাইভার এবং ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ সহ সাধারন সম্পাদক হাসান তারেক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঈদগাঁও বাজার নির্বাচনের পরপর তিনি চলে যান। তিনি সৌখিন টার্কি মুরগি ব্যবসায়ী ছিলেন। তিনি তিন কন্যা সন্তানের জনক বলে জানান তার বড় ভাই ইউসুফ ড্রাইভার। তার অকাল মৃত্যুতে
ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর ও মফিজুল ইসলাম মফিসহ এলাকাবাসী গভীর ভাবে শোকাহত।
তার বলেন,তার মৃত্যুতে দেশ এক রেমিট্যান্স যোদ্ধা কে হারালো। মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।













