
প্রেস বিজ্ঞপ্তি
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র বিজ্ঞ পরিদর্শক ও চকরিয়া ইমাম বোখারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বিদগ্ধ মুহাদ্দিস মাওলানা আবদুর রহীম বুখারী রহ. ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ২ টায় ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিক ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবের ডাকে সাড়া দিয়ে ক্ষণিকের পৃথিবীকে চিরবিদায় জানান। তাঁর আনুমানিক বয়স হয়েছিলো ৭১। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে সন্তানসহ অসংখ্য শাগরিদ ও গুণগ্রাহী রেখে যান।
বিদগ্ধ এ আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্রামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্মমহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুর রহিম বোখারী রহ. ছিলেন একজন বিদগ্ধ হাদিস বিশারদ, প্রখ্যাত ওয়ায়েজ, সমাজসচেতন আলেমেদ্বীন। কর্মজীবনে তিনি গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দীর্ঘদিন দরসে হাদীসে খেদমত আঞ্জাম দেন। পরে চকরিয়া উপজেলার ইমাম নগরে ইমাম বোখারী মাদ্রাসা প্রতিষ্ঠা করে করে ইলমে নবভীর বিকাশধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধ্যাত্মিক পরিমণ্ডলে তিনি আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর সুযোগ্য খলীফা হ্নীলার আল্লামা ইসহাক সদর সাহেব হুজুর রহ. এর কাছ থেকে খেলাফতলাভে ধন্য হন।
রাজনৈতিক অঙ্গনেও তাঁর কৃতিত্বপূর্ণ বিচরণ ও দখল ছিল। উপমহাদেশের দার্শনিক রাজনীতিবিদ খতীবে আল্লামা ছিদ্দিক আহমদ রহ. এর একান্ত শিষ্য হিসেবে তিনি অাকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনয়নে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে চকরিয়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ইসলামী শিক্ষা বিস্তার ও আদর্শ সমাজ বিনির্মাণে তাঁর অনবদ্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা ইসলামের একজন একনিষ্ঠ দাঈ, আদর্শ সমাজ সংস্কারককে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।













