হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া রহ. এর ইন্তেকাল, শোক

0
5

 

প্রেস বিজ্ঞপ্তি
দেশের অন্যতম শীর্ষ আলেমেদ্বীন, জামিয়া আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব ও জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
এক শোকবার্তায় তাঁরা বলেন, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. ছিলেন, জাতির একজন দরদী অভিভাবক ও সংগ্রামী রাহবার। ঈমানী চেতনাদীপ্ত বিশিষ্ট এ মুহাদ্দিস সারাটি জীবন ইলমে নবভীর দরস-তাদরীসে আত্মনিবেদিত ছিলেন। সুদীর্ঘকাল যাবৎ উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম ইসলামী শিক্ষাকেন্দ্র, উম্মুল মাদারিসখ্যাত জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। গত ২০২১ইং সালের ৮ সেপ্টেম্বর মজলিসে শুরা কর্তৃক তিনি প্রাচীনত এ ইসলামী শিক্ষাকেন্দ্রের মহাপরিচালক পদে অভিষিক্ত হন। সেই থেকে ইন্তিকালের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করে যান।

তিনি ছিলেন, ঈমান-আকিদাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া ( কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ’র সহ-সভাপতি, তাহাফফুজে খতমে নবুওয়াতের সভাপতি , আল- হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অন্যতম সদস্য এবং বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’র চেয়ারম্যান।

তিনি শায়খুল ইসলাম আল্লামা হাবিবুল্লাহ রহ., মুফতিয়ে আযম আল্লামা ফয়জুল্লাহ রহ., খতীবে আযম আল্লামা সিদ্দিক আহমদ রহ. আল্লামা আহমদ শফী রহ. যোগ্য উত্তরসুরী ছিলেন। সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

আল্লামা ইয়াহইয়া রহ. ছিলেন একজন রাজনীতি সচেতন অভিভাবক আলেমেদ্বীন। জামিয়া আহলিয়া হাটহাজারীর সাবেক মুহাদ্দিস, সাবেক পার্লামেন্টারিয়ান, ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টির তৎকালীন সভাপতি খতীবে আযম মাওলানা সিদ্দিক আহমদ রহ. এর রাজনৈতিক সহচর ছিলেন। তিনি সত্তোরের নির্বাচনে নেজামে ইসলামের প্রার্থী মুফতি ইউসুফ রহ. এর পক্ষে জোরদার ভূমিকা পালন করেন। এদেশের মাটিতে ইসলামী নেজাম প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষা লালন করে তিনি এ ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নেতৃত্বদানেও তাঁর সুখ্যাতি ছিল সর্বজনবিদিত। সর্বোপরি তিনি যেমন সাধাসিধে, অমায়িক ও অনেক বিনয়ী এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তেমনি তিনি বহুবিধ যোগ্যতা ও গুণের অধিকারী ছিলেন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে তাঁর অনন্য অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
অসংখ্য আলেম-ওলামার উস্তায, বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন প্রাজ্ঞ উস্তাযুল হাদীস, দরদী অভিভাবক, সাহসী রাহবারকে চিরতরে হারালাম। আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য, বর্ণাঢ্য কর্মজীবন ও বহু গুণের অধিকারী এই মহান ব্যক্তিত্ব আলেম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. ৩ জুন রাত ১ টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭বছর।

আগেভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮
পরেরামুতে বলী খেলা ও বৈশাখী মেলার নামে জমজমাট জুয়ার আসর