রুমালিয়ারছড়ায় রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশুর মৃত্যু

0
8

নিজস্ব প্রতিনিধিঃ

মায়ের অগোচরে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মোহাম্মদ জুনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার আশোরঘোনা এলাকায়। ওই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জুনায়েদ (১৩)।

নিহত শিশুর মা নুরবাহার জানান, সন্ধ্যা থেকে তার ছেলে পাড়ার অন্যান্য শিশুদের সাথে কাপড় শুকানোর ঝুলন্ত রশিতে খেলা করছিলো। রশিতে ঢুলে ঢুলে গলাই রশি পেছিয়ে বন্ধুদের ভয়ও দেখিয়ে ছিল জুনায়েদ। কিন্তু কখন যে ওই রশিতেই গলায় ফাঁস লেগে মৃত্যুর কোলে ঢুলে পড়লো তা কেউই দেখলো না।

 

 

প্রতিবেশিরা জানান, বাবা মারা যাবার পর থেকে তাকে নিয়ে পরিবার চলার স্বপ্ন দেখেছিলেন মা নুরবাহার। কিন্তু ছেলের মৃত্যুর পর যেন সবকিছু থমকে গেলো।

এদিকে মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। তারা এখন হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম)) বরারব লাশ ময়নাতদন্ত না করতে আবেদন করা হয়েছে।

আগেকক্সবাজারে করোনা আক্রান্ত ৪ জন আইসোলেশনে
পরেভাড়াটিয়াকে বের করে দেয়া সেই শম্পা কারাগারে