
এম,আবদুল্লাহ আল মামুন, রামু
এশিয়ার দীর্ঘ মানব কক্সবাজারের রামুর জিন্নাত আলী আর নেই, তিনি ২৮ এপ্রিল মঙ্গলবার ভোরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্যর জিন্নাত আলী ছিলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।
২০১৮ সালের অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী।
তৎপরবর্তী জিন্নাত আলী শারিরীক ভাবে অসুস্হ হয়ে পড়লে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পায় বলেও এসময় চিকিৎসকরা জানায়।
জিন্নাত আলীর অার্থিক সংকট বিবেচনায় কক্সবাজার জেলা প্রশাসন থেকে তাকে স্হানীয় গর্জনিয়া বাজারে একটি মুদির দোকান বরাদ্ধ দেন।
১৯৯৬ সালের জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়।
তিনি গ্রামের আমির হামজার ২য় পুত্র বলে জানা গেছে।













