[post_category_links]

রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের জমি বিরোধে মন্দিরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩

[post_sub_title]
[post_reporter_with_date]

 

হাসান তারেক মুকিম,রামু

কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে সদ্ধর্মোদয় ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর রামু থানা পুলিশ, উপজেলা প্রশাসন, ইউএনও, এসিল্যান্ড, সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রজ্ঞা বিনয় ভিক্ষু রামু থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মৃত উপেন্দ্র বড়ুয়ার ছেলে সমদেশ বড়ুয়া লুলু, তার ছেলে রনি বড়ুয়া, এবং মৃত সুবাস বড়ুয়ার ছেলে রনি বড়ুয়া।

এজাহারে গ্রেপ্তার হওয়া তিনজন ছাড়া অভিযুক্ত হিসেবে আরও উল্লেখ রয়েছে,মৃত অতীন্দ্র বড়ুয়ার ছেলে সজিব বড়ুয়া,সজিব বড়ুয়ার স্ত্রী মুন্নী বড়ুয়া,এবং মৃত ধনঞ্জয় বড়ুয়ার ছেলে জীবেন্দ্র বড়ুয়া।

এজাহারে উল্লেখ করা হয়, আদালতের স্থিতি বজায় রাখার আদেশ অমান্য করে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বিহারে প্রবেশ করে ভিক্ষুদের মারধর, বিবস্ত্র করার চেষ্টা, দুইটি বুদ্ধমূর্তি, নির্মাণাধীন বিহার, চেয়ার-টেবিল ও ডেকোরেশন সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া ডোনেশন বক্স থেকে ১৫ হাজার টাকা লুটের অভিযোগও আনা হয়েছে।

হামলায় প্রজ্ঞা তাপস ভিক্ষু আহত হন এবং তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রামু থানার তদন্ত ওসি মো. ফরিদ বলেন, জমি বিরোধের জেরে হামলার ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো ধরনের উস্কানি বা অপপ্রচার যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]