
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে আরে একজন মহিলা সনাক্ত হয়েছে। তার বাড়ি মহেশখালীর কালারমারছড়া। বয়স ২০ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৬ জনের করোনা পরীক্ষার হয়। সেখানে একজন ‘পজিটিভ’ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান।
এইসহ কক্সবাজার জেলায় মোট ২১ জনের করোনা সনাক্ত হলো। আজকের করোনা আক্রান্ত মহিলা কালারমারছড়ার পান ব্যবসায়ী করোনায় রোগী মোঃ রিদুয়ানের স্ত্রী।
স্বামী মোঃ রিদুয়ান করতে পান ব্যবসা সে সুবাধে ঢাকা চট্টগ্রাম যাতায়ত করতে গিয়ে হয়েছেন করোনা পজেটিভ তিনি মহেশখালীর কালারমারছড়ার ৬ নং ওয়ার্ড নয়াপাড়ার বাসিন্দা। ২৭ এপ্রিল তার শরীরে করোনা ধরা পড়ে। বর্তমানে সে রামু আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন। এর মধ্যে তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষার রিপোর্টে তার স্ত্রী আরজু(২০)’র করোনা পজেটিভ আসে।
পরে মহেশখালী উপজেলা প্রশাসন সেই রোগির বাড়ি সহ আশপাশের এলাকা লকডাউন ঘোষনা করে। রোগিকে আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এনিয়ে শুধু মহেশখালীতে করোনা রোগির সংখ্যা দাড়ালো ১০ জন।













