রামুতে সামাজিক সংগঠন “স্বপ্ন” এর উদ্যোগে ইফতার বিতরণ

0
9

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামুতে সামাজিক সংগঠন “স্বপ্ন” এর উদ্যোগে রোজাদারদেরর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে রামু চৌমুহনী স্টেশনে গরীব দুস্থ রোজাদারদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুবিনুল হাসান নয়ন, জিৎময় বড়ুয়া, মোর্শেদ শাকিল, শাহিদ ফরিদ রায়হান, নিশাত, মোসমাদ মাহাদী, সাগর দাশ, তনয়, হিমু, ইশানসহ ‘স্বপ্ন’ এর সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মুবিনুল হাসান নয়ন জানান, সকলের সার্বিক সহযোগিতায় আত্মসংযমের এই মাসে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সংগঠনের ক্ষুদ্র প্রয়াস।

আগেমেম্বার মুসাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে দাবি স্থানীয়দের
পরেমহেশখালীতে স্বামীর পর স্ত্রী করোনা আক্রান্ত