টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

0
6

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী দেশের চলমান করোনা ভাইরাস মহামারীতে সরকারী ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলার অন্তর্গত টৈটং শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব থেকে তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, একই অপরাধে ২৯ এপ্রিল ২০২০ ইং তারিখে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা এর উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহেদুল ইসলাম চৌধুরীকে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।
৩০ এপ্রিল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আগেধান কাটার ফটোশুটে, ধানও লজ্জা পাচ্ছে!
পরেকক্সবাজারে বৃহস্পতিবার ১৭ জন করোনা রোগী সনাক্ত