ঈদগাঁওতে কর্মহীন অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে কউকের ত্রান বিতরন

0
8

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁওতে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান এবং ইফতার সামগ্রী সহায়তা প্রদান করেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক)। এই প্রতিষ্টানটির চেয়ার ম্যান ও ঈদগাঁওর কৃতি সন্তান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ ত্রান বিতরনে অনবরত ছুটে চল ছেন শহর থেকে গ্রামাঞ্চলে। সেই সাথে অব্যাহত রেখেছে সহায়তা প্রদান কার্যক্রম। তারই ধারাবাহি কতায় ১লা মে বিকেলে মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে কর্মহীন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। এই সময় কউক চেয়ারম্যান বলেন,সর্বক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। জরুরী প্রয়ো জন ছাড়া ঘরেই থাকতে হবে। সরকার ও স্বাস্থ্য বিভাগের বিধি নিষেধ মেনে নিজ,পরিবার পরিজন ও এলাকাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি করোনা সংক্রমের ব্যাপারে সজাগ থেকে দায়িত্ব শীল ভূমিকা রাখার আহবান জানান। তিনি এ মহা দূর্যোগে সর্ব শক্তিমান আল্লাহকে বিশেষভাবে স্বরন করার পরামর্শও দেন। ত্রান বিতরনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সমাজ সেবক আনোয়ারুল আজিম চৌধুরী, স্থানীয় এমইউপি বজলুর রশিদ, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ইসলামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তামিম এবং যুবলীগ নেতা শাহেদ কামালসহ আরো অনেকে। কঠিন সময়েও এলাকাবাসীর খোঁজখবর রাখার এলাকার এই কৃতি সন্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় লোকজন। একইদিন তিনি ইউনিয়নের ৩নং ওর্যাড়েও বিতরন করেন ত্রান সামগ্রী। এ দুই ওয়ার্ড়ে প্রায় ৫ শতাধিক লোক জনের মাঝে এই সহায়তা প্রদান করেন তিনি।

আগেচাল চুরির ঘটনায় পেকুয়ার ইউএনওকে বদলির আদেশ স্থগিত
পরেরামুতে ডাক্তার মিজানের বসতবাড়ি লকডাউন