কক্সবাজার জেলা প্রশাসন ও ছাত্রলীগের উদ্যোগে ‘ভ্রাম্যমান হাসপাতাল’ উদ্বোধন

0
12

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে কক্সবাজারে ভ্রাম্যমান হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শনিবার কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ‘ভ্রাম্যমান হাসপাতাল’ টির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ।

“ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার” এই স্লোগান কে ধারণ করে করোনা দুর্যোগে ঘরবন্দী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (এডিএম)শাহাজাহান আলী, বিএমএ সাধারণ সম্পাদক ডা মাহবুবর রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

সকাল ১০ টায় ঘরে ঘরে স্বাস্হ্য সেবা দেয়ার লক্ষ্যে খুরুশকুল ইউনিয়নে এই হাসপাতালের ১ম দিনের কার্যক্রম শুরু হয়।

কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলতে থাকবে।-কক্সবাজার টাইমস

আগেজামায়াতের সংস্কারপন্থীদের নতুন দল ‘এবি’ পার্টির আত্মপ্রকাশ
পরেকরোনা মুক্ত বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি