ইসলামাবাদে ১১০ পরিবারে কউকের মানবিক সহায়তা

0
12
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
সদরের ইসলামাবাদে ১১০ পরিবারে মানবিক সহায়তা পাঠাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অব) ফোরকান আহমদ। ৬ মে ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬নং ওয়ার্ডে ৫১টি,একইদিন পূর্ব বোয়ালখালী কাদেরের দোকানস্থলে ৫নং ওয়ার্ডের ৫৯টি অস্বচ্ছল পরিবারে এ মানবিক সহায়তা বিতরণ সম্পন্ন হয়েছে।
এতে সমন্বয়কারীর দায়িত্বপালন করেন,নূরুল ইসলাম,আবুল মনসুর আহমদ,মোহাম্মদ সানা উল্লাহ ও রুস্তম উদ্দিন। স্থানীয় সাবেক ইউপি সদস্য রশিদ আহমদের মতে,লকডাউনের শুরু থেকে প্রায় প্রতিদিন জেলার কোথাও না কোথা ও কউক চেয়ারম্যান মানবিক সহায়তা বিতরণ করে যাচ্ছেন। করোনা দুর্যোগে বিপন্ন মানুষের প্রতি তাঁর ভালবাসাকে তিনি সাধুবাদ জানান। এ সময় এলাকার লোকজন জানান,কেবল সরকারের একার পক্ষে বিশাল জন গোষ্ঠীর মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেয়া দূরূহ। বিত্ত বানরা এভাবে এগিয়ে এলে মহামারীতে অসহায় মানুষ দিশা পাবেন। এলাকায় মানবিক সহায়তা পাঠানোর জন্য তারা কউক চেয়ার ম্যানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই সময় অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম মাইজ্জা, আলহাজ্ব আবুল কালাম,শিক্ষক জসীম উদ্দিন, সিরাজুল মোস্তফা প্রমুখ।
আগেকক্সবাজারে বুধবার ২ জন করোনা রোগী সনাক্ত
পরেরামু আইসোলেসন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ করোনা রোগী