সৌদি আরবে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের ত্রান সহায়তায় এগিয়ে আসা দুই বন্ধুর গল্প

0
11

 

এম,আবদুল্লাহ আল মামুন:
মহামারী করোনা ভাইরাস সংকটের এই সময়ে সৌদি আরবের মক্কানগরীতে কর্মহীন ও স্বেচ্ছায় গৃহবন্ধী হয়ে পড়া প্রবাসীদের ত্রান সহায়তায় এগিয়ে আসলেন কক্সবাজারের দুই সন্তান।
করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে সৌদিআরবের বিভিন্ন স্হানে শতাধিক প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর খবর শুনা গেলেও তার মধ্যে ৮/৯ জন রামু ও উখিয়া উপজেলার বাসিন্দা বলে জানাগেছে।
দেশটির অনেক এলাকা লকডাউন ঘোষণা করায় দীর্ঘ দিন ধরে বিপাকে পড়েছেন অধিকাংশ প্রবাসী।
রেমিটেন্সযোদ্ধা খ্যাত এসব প্রবাসী
সেখানকার সরকারের নির্দেশনানুসারে কাজ কর্মতো দুরের কথা তারা স্বেচ্ছায় গৃহবন্ধী অবস্হায় রয়েছে।
তেমনি গৃহবন্ধী ও খাদ্য সংকটে পড়া অধিকাংশ প্রবাসী কে নিজস্ব উদ্যেগে খাদ্য দিয়ে সহায়তার হাত বাড়ালেন কক্সবাজারের দু প্রবাসী তরুন বন্ধু ফরিদুল আলম ও শাহ আলম সিকদার।
চলতি মাস তথা ১ মে থেকে মক্কা নগরীর মিসফালা,খিদুয়া,খুদাই,নাক্কাছা, আজিজিয়া,সরাইয়া,সারাউলহজ্ব,সৌখিয়া,রুছাইফা ও,কাকিয়া এলাকার গৃহবন্ধী বাংলাদেশী প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে ত্রান গুলো পৌছে দেন।
জানা গেছে শুধু এই সময় নয় ফরিদুল আলম ও শাহ  অালম নামের এই দুই বন্ধু
প্রবাসীদের যে কোন সমস্যায় ছুটে যান তারা।

মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানবতার কল্যানে এগিয়ে যাওয়া ফরিদুল আলমের নিজ বাড়ী রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে।রাজনীতিক ভাবে তিনি রামু উপজেলা বি,এন,পির প্রবাসী বিষয়ক সম্পাদক ও বটে।
এছাড়া অপর শাহ আলম সিকদার উখিয়া উপজেলার বাসিন্দা তিনি ও উখিয়া উপজেলা বি,এন,পির সদস্য বলে জানা গেছে।

এই দুর্যোগ কালীন সময়ে বিদেশের মাটিতে নিজদেশের ভাইদের পার্শ্বে দাড়িয়ে অনন্য স্বাক্ষর বহনকারী প্রবাসী ফরিদও শাহ আলম বলেন,
এই দুঃসময়ে অসহায় প্রবাসীদের ভাইদের পাশে থাকতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি।তারা যার যা আছে তা নিয় খাদ্য সংকটে পড়া মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান।

আগেনতুন করে সাধারণ ছুটি আর বাড়ছে না!
পরেবিশ্ববিদ্যালয় ছাত্রীকে স্বামীকে দিয়ে ধর্ষণ করালেন আ.লীগ নেত্রী