
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারর শহরের কুতুবদিয়া পাড়ায় ৫ মাসের অন্তসত্বা এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড রোহিঙ্গা স্বামী। কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা গেছে টেকনাফ উপজেলার মৌলবীবাজার এলাকায় মরিচ্যঘোনার মীর কাশেমের মেয়ে আনোয়ারার সাথে ৫ বছর আগে বিয়ে হয় রোহিঙ্গা আবদু শুক্কুরের ছেলে নুর হোসেনের। বিয়ে পর থেকে যৌতুক সহ নানান কারনে প্রায় সময় নির্যারত করতো রোহিঙ্গা নুর হোসেন। পরে তারা শহরের কুতুবদিয়া পাড়ায় জৈনক খালেদার ভাড়া বাসায় ভাড়া থাকতো তাদের ঘরে একটি কন্যা সন্তানও রযেছে। জানা গেছে ৯ মে পাষন্ড নুর হোসেন আনোয়ারাবে বেদম মারধর করলে সে অজ্ঞান হয়ে পড়ে পরে নুর হোসেন ভান্গে সাইফুল আনোয়ারকে হাসপাতালে আনলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সে সময় স্বামী এবং ভান্গে পালিয়ে যায় আনোয়ারা লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে।













