মহেশখালীতে আবারো খুন

0
8

 

মহেশখালী প্রতিনিধিঃ

মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ছালেহ আহমদের মৃত্যু হয়েছে। ১৭ মে (রবিবার) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৫ মে বিকেল সাড়ে ৫ টায় ছােট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের আবদুল গফুরের নেতৃত্বে ৮/১০ জনের সন্ত্রাসী দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালিয়ে আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমদের মৃত্যু হয়। নিহতের ছেলে আয়ুব তার পিতা ছালেহ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ছালেহ আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।

আগে“রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার অনুরোধ”
পরেফের বেপরোয়া পেকুয়ার চেয়ারম্যান ছৈয়দ নুর, ২ ইউপি সদস্যকে মারধর-অপহরণ