করোনায় মারা গেলেন এস আলম চেয়ারম্যানের বড় ভাই মোরশেদুল আলম

0
2

এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং শিল্পপতি সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টা ৫০ মিনিটে ৬২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এস আলম গ্রুপের পাশাপাশি তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালকও ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চট্টগ্রাম প্রতিদিনকে একথা নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ ওয়ার্ডে আগে থেকেই এস আলম পরিবারের আরেক সদস্য রাশেদুল আলম চিকিৎসাধীন ছিলেন।

আগেচাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোববার ঈদ
পরেসাবেক সাংসদ কাজলের পক্ষে চাকমারকুলে ফয়সাল কাদের এর ঈদ উপহার ও ত্রাণ বিতরণ