সাবেক সাংসদ কাজলের পক্ষে চাকমারকুলে ফয়সাল কাদের এর ঈদ উপহার ও ত্রাণ বিতরণ

0
5

নিজস্ব প্রতিনিধি, রামু
বিএনপি চেয়ার পার্সন, সাবেক তিন বারের নির্বাচিত প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নির্দেশে বিএনপি নেতা ও চাকমারকুল ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফয়সাল কাদের অসহায়দের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরন করেন। চাকমারকুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কয়েকদিন ধরে তিনি এই সহায়তা প্রদান করে আসছেন। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-রামু,৩ আসনের সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের পক্ষে অসহায় ও গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ সহায়তা দেওয়া হয়।
তিনি বলেন, দেশে ভয়াবহ মহামারির এই সময়ে কর্মহীন হয়ে পড়া ঘরমুখো মানুষ আজ চরম কষ্টে দিন যাপন করছেন। চাকমারকুল ইউনিয়নের বিভিন্ন স্থানে অতিকষ্ঠে জীবন যাপন করা মানুষের দুঃখ বিবেচনা করে লুৎফুর রহমান কাজল এর পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও তিনি বর্তমান দুর্যোগ পরিস্থিতে এলাকার অসহায় মানুষকে সহায়তায় সমাজের বিত্তমান মানুষদের এগিয়ে আসারও আহবান জানান। এসময় চাল, ডাল, তেল, সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী গরীব অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরনকালে আরো উপস্থিত ছিলেন, চাকমারকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, প্রবীন বিএনপি নেতা ইউছুফ মেম্বার, বিএনপি নেতা মৌলবী মোহাম্মদ ইলিয়াছ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,            ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা,  ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান প্রমূখ।

আগেকরোনায় মারা গেলেন এস আলম চেয়ারম্যানের বড় ভাই মোরশেদুল আলম
পরেকরোনা ভাইরাস: ১৭ হাজার রোহিঙ্গা লকডাউন