
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার ২৪ মে ১৮১জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। তৎমধ্যে ৪৩ জন কক্সবাজার জেলার নাগরিক, ৪ জন রোহিঙ্গা ও বাকি ২ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগ সুত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
রবিবার ২৪মে সনাক্ত হওয়া ৪৯ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, চকরিয়া উপজেলায় ১৮ জন, পেকুয়া উপজেলায় ৭ জন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ৪জন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ জন ও রোহিঙ্গা ৪ জন।













