করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ হাশেমের মৃত্যুতে জেলা কালেক্টরেট সহকারী সমিতির শোক

0
5

প্রেস বিজ্ঞপ্তিঃ

কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক উচ্চমান সহকারী, কক্সবাজার টেকপাড়াস্থ মাস্টার পরিবারের সন্তান জনাব মোহাম্মদ হাশেম (৭৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য, প্রায় একমাস আগে করোনা আক্রান্ত হন তিনি । গত ২০ রমজান উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ৯:০০ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

পারিবারিক সূত্র জানিয়েছে, আবুল হাশেম ছাড়াও তার স্ত্রী, ডাক্তার পুত্র ও ডাক্তার পুত্রবধূও করোনা আক্রান্ত হয়েছেন।

তাঁর মৃত্যুতে কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং সুখ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

স্বপ্ন কান্তি পাল
সভাপতি

মোঃ ফরিদুল আলম ফরিদ
সাধারণ সম্পাদক
জেলা কালেক্টরেট সহকারী সমিতি
কক্সবাজার

আগেকক্সবাজারে মঙ্গলবার আরো ৩৯ করোনা রোগী সনাক্ত
পরেকরোনাঃ পরিবার-পরিজন ছাড়াই ঈদ পালন করলেন ওরা