
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের বিশিষ্ট্য ব্যবসায়ি আবু সুলতার প্রকাশ নাগু কোম্পানী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন) তিনি ২৮ মে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। খুরুশকুলের ফকিরপাড়ার বাসিন্দা নাগু কোম্পানী দীর্ঘ দিন শহরের বার্মিজ স্কুল রোড় এবং পরে শেখ রাসেল সড়কে বাড়ি করে বসাবাস করে আসছিল। তিনি খুরুশকুল সহ জেলা সদরেরবহু শিক্ষা প্রতিষ্টান সামাজিক সংগঠন সহ ধর্মীয় কাজের সাথে যুক্ত ছিলেন। উনার পরিবারের পক্ষ থেকে জানা গেছে গত কয়েক দিন ধরে জ্বর সর্দি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন যাবত শহরের কয়েকজন চিকিৎসকের পরামর্শে ঔষধ খাচ্ছিল পরে বৃহস্পতিবার সকালে শাষকষ্ট শুরু হলে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই উনার মৃত্যু হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় দ্রুত নাগু কোম্পানীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান হাসপাতালের আরএমও ডাঃ শাহীন আবদুর রহমান। তিনি জানান উনার করোনা উপসর্গ থাকায় মৃতদেহ কিভাবে দাফন করবে সে বিষয়ে পরিবারকে জানানো হয়েছে একই সাথে ইসলামিক ফাউন্ডেশনকেও জানানো হয়েছে। এদিকে পরিবারের দাবী নাগু কোম্পানীর বহু আগে থেকে হার্ট সহ নানান রোগের সমস্যা ছিল উনাকে ঢাকা চট্টগ্রামের বহুবার চিকিৎসা করানো হয়েছিল। তবুও নমুনা যেহেতু সংগ্রহ করা হয়েছে তাই দ্রুত রিপোর্ট দেওয়ার জন্য দাবী জানান তারা।
বৃহস্পতিবার (২৮ মে) বেলা ২ টার দিকে কক্সবাজার সদরের খুরুশকুলের ফকির পাড়া জামে মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।













