
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার কাউন্সিলার মিজানুর রহমান ও কাউন্সিলার ছালাউদ্দিন সেতু করোনা পজিটিভ হয়েছেন।
২ নং ওয়ার্ডের কাউন্সিলার মিজানুর রহমান বেশির ভাগ সময় জনসেবা করতে গিয়েই করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।অপরদিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের তরুন কাউন্সিলার ছালাউদ্দিন সেতু করোনা সংকট শুরু হওয়া পর থেকে ব্যাপক হারে সাধারণ মানুষের কাছে গেছেন তাদের সেবা করার জন্য। বিশেষ করে ত্রাণ সহায়তা থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা প্রণয়নে মাঠে ঘাটে গিয়েছেন এই জনপ্রিয় কাউন্সিলার।
২৮ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা টেস্টে উনার করোনা পজিটিভ আসে এদিকে নিজেই ব্যাক্তিগত ফেইসবুকে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে এবং সবার কাছে দোয়া কামনা করেন।
২৮ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে বলে স্বাস্থ্যবিভাগসুত্রে জানা গেছে।













