জেলা স্বেচ্ছাসেবকলীগের রুস্তম আলী চৌধুরী ও তার ছেলে করোনায় আক্রান্ত, দোয়া কামনা

0
5

বিশেষ প্রতিবেদক:

সাংসদ সাইমুম সরওয়ার কমলের একান্ত রাজনৈতিক সচিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক রুস্তম আলী চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শহরের ৫নং ওয়ার্ডের এসএমপাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওনার ছোট ছেলে মুশরাফ চৌধুরী সাজিদ (৯) ও করোনা পজিটিভ বলে জানান তিনি।

ঐ দিন রাতে ফেসবুক পেইজে পোস্ট করে রুস্তম আলী চৌধুরী তাঁর ও পরিবারের ছোট ছেলেটি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ”আমি ও আমার ছোট বাবাটির জন্য দোয়া চাই” গতকাল বৃহস্পতিবার আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকে ডাক্তারের পরামর্শে হোম কোয়ারেন্টাইন শুরু করি।
কিন্তু আজ আমার ছোট বাবা (মুশরাফ চৌধুরী সাজিদ, যার বয়স ৯ বছর) এরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। আমার আরো ২ সন্তান ও স্ত্রীর রিপোর্ট এখনো হাতে আসেনি। সবার কাছে আমি ও আমার পরিবারের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের দোয়ায় আমি ও আমার পরিবারকে হেফাজত করেন।

সুত্রে জানা যায়, করোনা প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে সাংসদ সাইমুম সরওয়ার কমলের পাশে থেকে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি। সেই সাথে পিতার নামে প্রতিষ্টিত স্বেচ্ছাসেবী প্রতিষ্টান ‘বাঁচা মিয়া চৌধুরী ফাউন্ডেশন’র পক্ষ থেকেও নিজ উদ্যোগে অসংখ্য অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন। পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্তদের কাজে ব্যবহারের জন্য গত ২৪ মার্চ থেকে ২টি এ্যাম্বুলেন্স জেলা প্রশাসক কার্যালয়ে প্রদান করেছেন তিনি। যে এম্বুলেন্সগুলো রামু আইসোলেশন সেন্টারে এখনো সার্ভিস অব্যাহত রেখেছে।

এই মানবাতার সেবায় নিয়োজিত ব্যক্তিটি ছোট সন্তান
সহ আজ করোনায় আক্রান্ত। তার দুই সন্তান ও স্ত্রীর রিপোর্ট এখনো হাতে আসেনি। তিনি নিজের এবং পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেছেন।

আগেশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইতিহাসের বরপুত্র 
পরেমেয়র মুজিবুর রহমানসহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত : দোয়া কামনা