
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওর ঐতিহ্যবাহী তিনটি শিক্ষাঙ্গনে এবার ২০২০ সালে এসএসসিতে ভাল ফলাফল অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী,শিক্ষকসহ অভি ভাবকদের জানাই অভিনন্দনসহ শুভেচ্ছা।
তবে ফলাফলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২১২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হল ২০৩ জন, জিপিএ ৫ পেল ৮ জন। পাশ হার ৯৫.৭% ভাগ।
ঈদ্গাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিল ১০৯ জন। পাশ করেছে ৯৪ জন। পাশের হার ৮৬.০% ভাগ।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪৮ জন, পাশ করে ৩০৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ জন। পাশের হার ৮৭.৬% ভাগ।
এক্ষেত্রে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (জিপিএ-৫ পেল ১০জন,পাশের হার ৮৭.৬% ভাগ),অন্যদিকে ৮ জন জিপিএ-৫ ‘সহ পাশের হারে এগিয়ে রয়েছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় (পাশের হার ৯৫.৭% ভাগ)।













