
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ৩জুন ৭০ করোনার স্যাম্পল টেস্টে ২৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকি ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
৩ জুন নতুন আক্রান্ত হওয়া রোগীর মধ্যে ২১ জন কক্সবাজার জেলার ও ২জন ভিন্ন জেলার বাসিন্দা।
৩জুন নতুন করে ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ২৩ করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৭জন , চকরিয়া উপজেলায় ৮জন, টেকনাফে ৩ জন, রামুতে ৩জন, নাইক্ষ্যংছড়ি ১ জন ও লামায় ১ জন। কক্সবাজার স্বাস্থ্য বিভাগসুত্রে এতথ্য নিশ্চিত করা গেছে।
এনিয়ে জেলায় ৬৩তম দিনে করোনা রোগীর সংখ্যা দাড়াল মোট ৮৬৭ জন এবং মারা গেছে ১৯ জন। এর মধ্যে মাত্র শেষ ১০দিনেই জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। এছাড়া ২৯ রোহিঙ্গাও করোনায় আক্রান্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে ৩জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনার হটস্পট সদর উপজেলায় আক্রান্ত এবং মৃত্যূ সবচেয়ে বেশি। এখানে মোট আক্রান্ত‘র সংখ্যা ৪১৪ জন এবং সুস্থ হয়েছেন ২৩ জন। এছাড়াও দ্বিতীয় অবস্থানে থাকা চকরিয়া উপজেলায় ১৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১১২জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে উখিয়া।এ উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২৫জন। এর পরে রয়েছে রামুতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৩জন। পেকুয়ায় পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ২৬জন,মহেশখালীতে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ১৯ জন,টেকনাফে পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ৮জন এবং কুতুবদিয়ায় পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জন এবং সুস্থ হয়েছেন ১ জন।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিফ্রেশমেন্ট জনিত কারনে আগামী কয়েকদিন করোনা স্যাম্পল পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া।













