কক্সবাজারের ল্যাবে জমা আছে ২ হাজার নমুনা

0
6

মাহাবুবুর রহমান:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২ হাজার নমুনা জমা আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান। তাই জেলার অনেকে নমুনা পরীক্ষা দিয়েও রিপোর্ট পেতে দেরী হচ্ছে। আর দ্রæত রিপোর্ট পেতে করনীয় কি সেটাও জানা নেই এই স্বাস্থ্য কর্মকর্তার কাছে। তিনি কক্স ৭১কে জানান,কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বর্তমানে প্রায় ২ হাজারের বেশি নমুনা পরীক্ষার জন্য জমা আছে। আর সেই ল্যাবে আগে দৈনিক ৭০/৮০ টি নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে প্রায় ৩০০ র কাছাকাছি নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয় তার পরও ২ হাজার নমুনা জমা পড়ে আছে সেজন্য রিপোর্ট পেতে সময় লাগছেএতে আমাদের করনীয় কিছুই নাই। মূলত সংক্রামন বেড়ে যাওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেণ,পাশবর্তি জেলা বান্দারবান,চট্টগ্রামের লোহাগাড়া,সাতকানিয়া উপজেলার নমুনা এখানে পরীক্ষা করা হচ্ছে এটাও সরকারি নির্দেশনা এখানে আমাদের কোন হাত নেই।

আগেউখিয়ায় ১০ পদাতিক ডিভিশনের সেনা বাজার
পরেরাষ্ট্রীয় মযার্দায় চৌফলদন্ডীর বীরমুক্তিযোদ্বা লাল মিয়ার দাফন