মানবপাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েতে গ্রেফতার

0
12

সিবিকে ডেস্কঃ

মানবপাচারের অভিযোগে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেফতার করে হয়েছে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের সিআইডির সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রোববার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, ‘সিআইডি কাজী পাপুল গ্রেফতার করেছে বলে সকালে জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে আমাদের এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে শহীদ ইসলাম পাপলুর বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে।’

দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে ১০০ জনেরও বেশি ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে সরকারের গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের এমপি কাজী পাপলুর নামও এই তালিকায় ছিল।

এর আগে কুয়েতি সংবাদ মাধ্যমে বাংলাদেশি এমপির ব্যবসা পেতে বিশালবহুল গাড়ি উপহার দেয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। কুয়েতে মানবপাচারে হাজার কোটি টাকা কারবারের অভিযোগ ওঠে সাংসদ পাপুলের বিরুদ্ধে।

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে দেশটির দৈনিক পত্রিকা আল-কাবাস জানিয়েছে, অর্থ পাচার ও মানবপাচারের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

আগেসাংবাদিক আব্দুল মোনায়েম খানের ইন্তেকালে রামু লেখক ফোরামের শোক
পরেপেকুয়ায় ব্যস্ততম ব্রীজে ঝুঁকিপূর্ণ গর্ত, দুর্ঘটনার শংকা!