সাংবাদিক আব্দুল মোনায়েম খানের ইন্তেকালে রামু লেখক ফোরামের শোক

0
2

 

প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক দৈনন্দিন’র সাবেক সম্পাদক, ইংরেজী দৈনিক ‘দ্য ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস’ কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, এড. হোছাইন আহমদ আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, প্রভাষক মনির আহমদ, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সরওয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সবার প্রিয় আব্দুল মোনায়েম খান ছিলেন, কক্সবাজারের সাংবাদিকতা অঙ্গনের একজন প্রবাদপ্রতিম মানুষ। তাঁর দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, ভদ্রতা ও অতিথিয়েতা ছিল মুগ্ধ হওয়ার মতো। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সদালাপী, সজ্জ্বন, নির্লোভ, নিরহঙ্কারী, নিভৃতচারী, বন্ধুবৎসল, কর্তব্যপরায়ণ, সত্যনিষ্ঠ একজন সাংবাদিক। আজ এ প্রিয় মানুষটির চিরবিদায়ে আমরা গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

আগেকক্সবাজারে রবিবার সদরে ১৪ জনসহ ৩৭ করোনা রোগী সনাক্ত
পরেমানবপাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েতে গ্রেফতার