কক্সবাজারে রবিবার সদরে ৫৪ জন সহ ৭৬ করোনা রোগী সনাক্ত

0
2

 

হাসান তারেক মুকিম:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার ১৪ জুন ৪৪৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৭৬জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।বাকী ৩৭০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

তৎমধ্যে ১ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার ১৪ জুন নতুন করে‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৪জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫৪ জন,  উখিয়া উপজেলায় ৫ জন, রামু উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ৫জন,  কুতুবদিয়ায় ৩জন, মহেশখালী ১ জন, লোহাগাড়ায় ১জন ও বান্দারবানের ৪জন।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫১৫ জন। যারমধ্যে ৩৮ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৫জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৯ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭২ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৪জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০১ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১১৩৭৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৪ জন করোনা রোগী।

আগেনাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা
পরেরামু আইসোলেশনে এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ ব্যাচের অক্সিজেন সিলিন্ডার প্রদান