কক্সবাজার শহরে ১ সপ্তাহ বাড়তে পারে লকডাউন

0
7

মাহাবুবুর রহমানঃ
কক্সবাজার পৌর এলাকায় লকডাউন আরো ১ সপ্তাহ বাড়তে পারে। ১৫ জুন করোনা সংক্রান্ত ওয়ার্কিং কমিটির আহবায়ক এবং অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান বর্তমানে কক্সবাজারে করোনা সংক্রামনের হার অনেক বেশি। বিশেষ করে পৌর শহরে এই সংখ্যা দিন দিন বাড়ছে। তবে ৬ জুন থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বেশ কার্যকর হচ্ছে এতে সর্বস্তরের মানুষ সাড়া দিচ্ছে অনেকে নিজেরা সেচ্ছাসেবাী হয়ে কাজ করছে তাই এই কার্যক্রমকে আরো কিছুদিন ধারাবাহিক রাখতে আরো ভাল ফল আসতে পারে তাই পৌর এলাকায় লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে আশা করি সেটা কার্যকর হবে। তিনি জানান পৌর এলাকা পরে রেড় জোন হিসাবে চিহ্নিত অন্যান্য এলাকাতে লকডাউন বাড়তে পারে।

আগেদেশে ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু ৫৩, শনাক্ত ৩৮৬২ জন
পরে‘রেড জোনে’ সেনা টহল জোরদার হচ্ছে