ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের বংকিম বাজার পয়েন্টে খানা-খন্দক : ভোগান্তি চরমে 

0
2
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
সদরের ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের বংকিম বাজার পয়েন্টে খানা খন্দকে ভরপুর। এতে করে জনভোগান্তি চরমে উঠেছে।
দেখা যায়,দীর্ঘকাল ধরে যোগাযোগ সড়কের এই স্থানটি বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জন ও যানচলা চলে নিদারুন কষ্ট পাচ্ছে। একটু বৃষ্টি হলেই যাতা যাতে নানা অসুবিধায় পড়তে হয় বাজার কিংবা পাড়া মহল্লামুখী লোকজনকে। দেখার যেন কেউ নেই।
এই প্রধান যোগাযোগ সড়কের বংকিম বাজার অংশের খানা খন্দক বা গর্ত পার হয়ে প্রায়শ চলাফেরা করছে নর-নারীরা। প্রয়োজনীয় নানা  কাজকর্মে বাজারমুখী হচ্ছেন প্রতিনিয়ত ৮/১০ হাজার মানুষ। এ পয়েন্টটি সংস্কারে নেই কারো মাথাব্যাথা।
পথচারীরা জানান, সড়কের বিভিন্ন অংশে ভাল ভাবে যাতাযাত করতে পারলেও এই স্থানটিতে  এসে পোহাতে হচ্ছে দুর্ভোগ। এমনকি লোকজন এর গাঁয়ে কাঁদা পানি লেগে পুরো শরীর যেন অ- পবিত্র হয়ে পড়ছে।
তবে সড়কের পাশ্বর্বতী দোকানদারেরা জানান, দীর্ঘকাল ধরে এই স্থানটি এভাবে পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কারো নজরে নেই। এটি সংস্কার করে লোকজন যাতায়তের সুযোগ সৃষ্টি করার দাবী জানিয়েছেন।
আগে‘রেড জোনে’ সেনা টহল জোরদার হচ্ছে
পরেহোপ আইসোলেশন ইউনিট পরিদর্শনে রামুর ইউএনও প্রণয় চাকমা