দুইদিনের টানা ভারী বর্ষণ : বিপর্যস্থ ঈদগাঁওর জনজীবন 

0
2
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে টানা দুদিনের ভারী বর্ষণে বিপর্যস্থ হয়ে পড়েছেন জনজীবন।
১৬/১৭ জুন মুষলধারে বৃষ্টিপাতে দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের হাস পাতাল সড়ক,মাছ বাজার সড়ক,চাউল বাজার সড়কসহ বিভিন্ন পয়েন্টে বৃষ্টির পানি জমে জন ভোগান্তির সৃষ্টি হয়ে পড়েছেন। বাজারে আগত লোকজন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছে। সেই সাথে ডিসি সড়কের যত্রতত্র স্থানে পানি জমে কাঁদাজলের সৃষ্টি হচ্ছে। যানবাহনসহ লোকজন যাতাযাতে ভোগান্তিতে পড়ছে। মাছ বাজারের ময়লা পানি ও দুগন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ।
অন্যদিকে ঈদগাঁও বাজারস্থ ভূমি অফিস দেয়াল ঘেষে নির্মিত ড্রেনটি পাশ্ববর্তী দোকানদারেরা ময়লা আবজর্না ফেলে ভরাট করে রাখার ফলে বৃষ্টির পানি যাতায়াত করতে না পারায় বাজারের নানা উপসড়কে আটকে রয়েছে। যার দরুন, বাজারে আসা লোকজন চলাফেরায় নানাভাবে অসুবিধায় পড়ছেন। দেখার যেন কেউ নেই।
জালালাবাদ-ফরাজীপাড়া সড়কের রাবার ড্রাম পয়েন্টে রেল লাইনের সড়কে কাঁদাযুক্ত মাটি পার হয়ে দৈনিক হাজার হাজার লোকজন আসা যাওয়া করছেন বাজারে। সে সাথে হরেক রকম রোগীরা আসছেন অতি কষ্টের বিনিময়ে। অথচ সড়কটি আপাতত সংস্কারে নেই মাথা ব্যাথা।
আবার ঈদগাঁও মাইজ পাড়ার ভরাখালের উপর দোকানপাঠ,ঘরবাড়ী,ঘোয়ালঘর কিংবা চাষাবাদ করার ফলে পানি সুষ্টভাবে চলাচল করতে না পারায় খালের পাশ্বর্বতী বাড়ীঘরে বৃষ্টির পানি প্রবেশ করার পথে। বাড়ীর উঠানে পানিতে টই- টুম্বুর বললেই চলে। এ খালটিতে যদি পানি চলা চলের সুযোগ সৃষ্টি করা হয়,তাহলে এলাকাবাসী উপকৃত হবে।
আগেকরোনার জীবনরক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসোন
পরেকরোনাঃ দেশে ২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু, নতুন করে আক্রান্ত ৪০০৮