কক্সবাজার ল্যাবে মঙ্গলবার ১১৬ জন করোনা পজিটিভ

0
4

আনছার হোসেন:

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের করোনা টেষ্টে ‘পজিটিভ’ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আজ মঙ্গলবারের (২৩ জুন) টেষ্টে করোনা ‘পজিটিভ’ এসেছে ১১৬ জন। মাত্র ৪২২ জনের টেষ্টে এই ফলাফল এসেছে। এ দিন কক্সবাজার সদরে রোগীর সংখ্যা কমলেও বেড়ে গেছে পার্বত্য বান্দরবান জেলায়। এই জেলাতে একদিনেই শনাক্ত হয়েছে ৪০ জন করোনা রোগী।

অন্যদিকে কক্সবাজার জেলায় বাড়তে শুরু করেছে টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়া উপজেলায়। মঙ্গলবার এই তিন উপজেলার মধ্যে উখিয়ায় ১৮ জন, টেকনাফে ২০ জন ও কুতুবদিয়ায় ১৫ জন নতুন রোগী ‘পজিটিভ’ হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া কক্সবাজার ভিশন ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্য মতে, মঙ্গলবার (২৩ জুন) ‘পজিটিভ’ আসা ১১৬ জনের মধ্যে ১১৩ জন নতুন রোগী ও ৩ জন ফলোআপ রোগী রয়েছেন। এছাড়াও নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা রয়েছেন ৭০ জন, বান্দরবান জেলার ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন রোগী শনাক্ত হয়েছে।

সুত্র মতে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার সদরে ৩ জন, রামু উপজেলায় দুইজন, উখিয়া উপজেলায় ১৮ জন, টেকনাফ উপজেলায় ২০ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া উপজেলায় ১৫ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ৪০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া উপজেলায় ৩ জন।

অপরদিকে এ দিন সন্দেহভাজন ৩০৬ জন রোগীর রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

আগেরামুতে গর্ভবতী মায়েদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে সেনাপরিবার কল্যান সমিতি 
পরেস্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো রাজারকুল ওলামা পরিষদ