কক্সবাজারে বৃহস্পতিবার সদরে ৩২জনসহ সর্বমোট ৭৬ জন করোনা পজিটিভ

0
2

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। যদিও পজিটিভ রোগীর সংখ্যা ৭৮ জন, যাদের মধ্যে দুইজন ফলোআপ রোগী রয়েছেন। এদের মধ্যে ৫৮ জন কক্সবাজার জেলার অধিবাসী, ১৮ জন পার্বত্য বান্দরবান জেলা, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুইজন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য জানিয়েছেন

তাদের দেয়া তথ্য মতে, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৪৯২ জন রোগীর করোনা টেষ্ট হয়েছে। এদের মধ্যে যে ৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে কক্সবাজার সদরে ৩২ জন, রামু উপজেলায় একজন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া ‍উপজেলায় দুইজন এবং পার্বত্য বান্দরবান জেলায় ১৮ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ দিন ৪১৪ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

 

আগেপেকুয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ
পরেইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই