
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক এমপি ও সাবেক ডি,ডি,সি মরহুম আলহাজ্ব রশিদ মিয়ার বড় ছেলে গোলাম সরওয়ার (৬২) আর নেই । তিনি গতকাল ২৬ জুন রাত রাত ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওনার স্ত্রী ও তিন ছেলে রয়েছে ।
মরহুমের ভাতিজা আবু কায়সার সিবিএনকে জানান , চিকিৎসার জন্য কিছুদিন আগে গোলাম সরওয়ারকে ঢাকায় নেয়া হয় ।সেখানে ঢাকা ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় । গতকাল রাতে হার্ট এ্যাটাক জনিত কারণে মৃত্যুবরন করেন। অল্প কভিড সিমটম ছিল। করোনা টেষ্ট করতে দেয়া হয়েছে। রিপোর্ট এখনো পাওয়া যায়নি।













