কক্সবাজারে সোমবার সদরে ৪০ জন সহ সর্বমোট ৭০জন করোনা পজিটিভ

0
3

 

হাসান তারেক মুকিম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৯ জুন সোমবার ৩৭৪ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৭০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকি ৩০৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

আজ কক্সবাজার জেলায় নতুন করে  পজিটিভ পাওয়া যায়  ৬৩ জন ও  ভিন্ন জেলায় ৭ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

২৯ জুন সোমবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৬৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪০ জন, উখিয়ায় ২ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ৬ জন, টেকনাফে ৪ জন, কুতুবদিয়ায় ৪, মহেশখালী উপজেলায় ২ জন ও পেকুয়া উপজেলায় ২ জন। ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ৬ জন ও চট্টগ্রামের সাতকানিয়ায় ১ জন।

 

 

 

 

আগেফের অভিযানের শঙ্কায় রাখাইন ছেড়ে পালাচ্ছে মানুষ
পরে১ জুলাই থেকে কক্সবাজার পৌরসভায় লকডাউন শিথিল