
হাসান তারেক মুকিম
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১ জুলাই বুধবার ৩২৮ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৭৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকি ২৫৩ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
আজ কক্সবাজার জেলায় নতুন করে করোনা পজিটিভ হয় ৫৭ জন ও ভিন্ন জেলায় ১৭ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
১ জুলাই বুধবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৫৭ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩১ জন, উখিয়ায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ১১জন, টেকনাফে ৪ জন, কুতুবদিয়ায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন ও পেকুয়া উপজেলায় ১ জন। ভিন্ন জেলার মধ্যে বান্দরবানে ১৭ জন।













