কক্সবাজারে মঙ্গলবার সদরে ৩৩ জনসহ মোট ৬৮ জনের করোনা পজিটিভ

0
4

হাসান তারেক মুকিম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭ জুলাই মঙ্গলবার ৪৩১ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৬৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তৎমধ্যে ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া যায়।

বাকি ৩৬৩ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগসূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।

আজ কক্সবাজার জেলায় নতুন করে করোনা পজিটিভ হয় ৪৫ জন। ভিন্ন জেলার ২১ জন।

৭ জুলাই মঙ্গবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার নতুন ৪৫ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৩ জন, রামু উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ২ জন, টেকনাফে ১ জন, মহেশখালী উপজেলায় ৩ জন ও পেকুয়ায় ১ জন।

ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ২১ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

আগেপুলিশের পৃথক অভিযানে ইয়াবা পাচারকালে  রোহিঙ্গাসহ কক্সবাজারের ২ যুবক আটক   
পরেভারত-নেপাল দ্বন্দ্বে এক সুন্দরীর নাম