
মোঃ নাছির উদ্দিন,রামু:
অকালে ঝরে পড়লেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সদ্য এস.এস.সি পাশকৃত মেধাবী ছাত্র মোঃ রায়হান উদ্দিন(১৭)।সে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মইশকুম পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।রায়হান এবারে জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি মানবিক বিভাগে অংশ গ্রহণ করে জিপিএ ৪.১৭ পেয়ে ২০২০ সালে এস.এস.সি পাশ করেন।পারিবারি ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, রায়হান গত সপ্তাহ থেকে ঠান্ডা জনিত কারণে গলায় শ্বাসকষ্ট দেখা দিলে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১টায় পৃথিবীর মায়া ত্যাগ করে পর পাড়ে পাড়ি জমান।রায়হান মা,১ভাই,২বোন রেখে যান।মেধাবী ছাত্র রায়হানের মৃত্যুতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক,সহপাঠী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার সাড়ে ১০টায় মইশকুম স্থানীয় কবর স্থানে দাপন করা হয়।











